ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের মামলার রায় আগামীকাল
জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। এর আগে গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় যেকোনো দিন দেওয়া হবে মর্মে (সিএভি) অপেক্ষমাণ রেখেছিলেন আদালত। গত ২ আগস্ট এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এই মামলায় অভিযুক্ত সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তারা হলেন: ওবায়দুল কাদের: সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ। আ ফ ম বাহাউদ্দিন নাছিম: যুগ্ম-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ। মোহাম্মদ আলী আরাফাত: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। শেখ ফজলে শামস পরশ: সভাপতি, যুবলীগ। মাইনুল হোসেন খান নিখিল: সাধারণ সম্পাদক, যুবলীগ। সাদ্দাম হোসেন: সভাপতি, ছাত্রলীগ। ওয়ালি আসিফ ইনান: সাধারণ সম্পাদক, ছাত্রলীগ।
গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল-২। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
Comments