ঠাকুরগাঁওয়ে বাবার সংবর্ধনা, আবেগঘন বার্তা রাষ্ট্রপতিকন্যার
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই দিনের সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবার ঠাকুরগাঁও সফর নিয়ে অনুভূতির কথা জানান তিনি।
পোস্টে শামারুহ মির্জা লেখেন, আজ তার বাবা ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় অংশ নিতে যাচ্ছেন। এ সময় বাবাকে খুব মনে পড়ছে বলেও জানান তিনি। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তাদের পরিবারের কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা তুলে ধরেন।
বাবার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাংবাদিকের করা প্রশ্নের প্রসঙ্গও উল্লেখ করেন রাষ্ট্রপতিকন্যা।
তিনি জানান, কয়েক দিন আগে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, 'প্রেসিডেন্টস ডটার' হিসেবে তার অনুভূতি কেমন। জবাবে তিনি বলেন, 'রাষ্ট্রপতি হোন বা না হোন, তিনি সবসময়ই আমার আব্বু, আমার হিরো।'
শামারুহ মির্জার এই আবেগঘন কথাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা দ্রুতই নেটিজেনদের নজরে আসে। বাবা-মেয়ের গভীর সম্পর্ক, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি অনেকের হৃদয় ছুঁয়ে যায়।
Comments