নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ সন্ধ্যা ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোলােপের শুভেচ্ছা পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিএনপির নেতারা একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
একই সময়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।
Comments