কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় কাউছার নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে গোমতী নদীর উত্তর পাড়ে ছাত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Comments