ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীর দূষণ রোধেও কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শিল্পকারখানায় ইটিপি বাধ্যতামূলক ও কঠোর আইনি পদক্ষেপ
নদীর পানি দূষণমুক্ত রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নদীর দূষণ যাতে কোনোভাবেই আর না বাড়ে, সেজন্য প্রতিটি শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন নিশ্চিত করতে হবে।
তিনি আরও স্পষ্ট করে জানান, সরকারের এই নির্দেশনা যেসব কারখানা বা প্রতিষ্ঠান অমান্য করবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না; বরং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments