কারিগরি শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব, ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী
চলতি অর্থবছরে দেশের কারিগরি শিক্ষাখাতের উন্নয়নে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মানবসম্পদ গঠনে বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার (১৭ জুন, ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শুধু বর্তমান বরাদ্দই নয়, আগামী বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দের পরিমাণ জিডিপির ৩ দশমিক ৫ শতাংশে নিশ্চিত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে সরকার।
দেশের মানবসম্পদ খাতের গুণগত রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানবসম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোও সমান জরুরি।" এই লক্ষ্য অর্জনে দেশের শিক্ষাক্রম (কারিকুলাম) ও সিলেবাসকে আরও আধুনিক ও
অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল না উল্লেখ করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, "প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই দেশের শিক্ষাখাতে বিভিন্ন বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছিল।"
তিনি পূর্ববর্তী বিএনপি সরকারের শিক্ষাবান্ধব কর্মসূচিগুলোর কথা স্মরণ করে বলেন, ঝরে পড়া রোধে তৃণমূল পর্যায়ে 'খাদ্যের বিনিময়ে শিক্ষা' কর্মসূচি চালু করা হয়েছিল। পরবর্তীতে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় 'টাকার বিনিময়ে শিক্ষা' কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নারী শিক্ষার উন্নয়নে ও ছাত্রীদের বিদ্যালয়ে ধরে রাখতে যুগান্তকারী মেয়েদের উপবৃত্তি প্রথা চালু করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী দাবি করেন, বিগত বিএনপি সরকারের শাসনামলেই দেশের শিক্ষাঙ্গনগুলোতে সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় ছিল এবং বর্তমান সরকারও সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।
Comments