ঈদের উপলক্ষ্যে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে রাজধানী ঢাকার যানচলাচল স্বস্তিদায়ক রাখতে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী ২১মে, ২০২৬ তারিখে এই বিশেষ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে ঈদের ছুটির দিনগুলোতে সীমিত সময়সূচি ও নির্ধারিত বিরতিতে (হেডওয়ে) ট্রেন চালানো হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।
ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বুঝে ১২ থেকে ১৫ মিনিট পরপর ট্রেন চলব। প্রাথমিকভাবে প্রতিদিন মোট ৭টি ট্রেন সেটের মাধ্যমে প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র্যাপিড পাস রিচার্জ করা যাবে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট কাউন্টার ও মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নতুন র্যাপিড পাস কেনা যাবে। শুক্রবারের ক্ষেত্রে টিকিট বিক্রির সময় কিছুটা ভিন্ন। এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট কাউন্টার খোলা হবে।
Comments