দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন দর ঘোষণা করেন।
২০২৬ সালের নির্ধারিত চামড়ার দাম:
-
গরুর কাঁচা চামড়া (ঢাকা): প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা।
-
গরুর কাঁচা চামড়া (ঢাকার বাইরে): প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।
-
খাসির চামড়া (সারাদেশ): প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা।
-
বকরির চামড়া (সারাদেশ): প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা।
কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সরকার সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, এজন্য ইতিমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে, যা বিসিক-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।
Comments