হামে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৬১৫ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
হামের এই প্রাদুর্ভাব রুখতে এবং আক্রান্তদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
Comments