হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯
দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯১৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট ১,২২৯ জন শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা গেছে, যার মধ্যে ৫৬২ জনই ঢাকা বিভাগের। মোট ভর্তিকৃতদের মধ্যে সর্বোচ্চ ৪০৬ জন ঢাকা বিভাগের এবং সর্বনিম্ন ৯ জন রংপুর বিভাগের। গত একদিনে চিকিৎসা শেষে ৭৮৬ জন শিশু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
গত এক মাসে দেশে হাম পরিস্থিতির ভয়াবহতা পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠেছে:
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর হার ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
Comments