গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মন্তব্য করেছেন যে, গুম সংক্রান্ত আলাদা অধ্যাদেশটি অপ্রয়োজনীয় ছিল। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে 'গুম'-এর বিষয়টি ট্রাইব্যুনাল আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, গুম সংক্রান্ত অপরাধের বিচারের বিষয়টি আগে থেকেই ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল। ফলে এ বিষয়ে নতুন কোনো আলাদা অধ্যাদেশ বা ভিন্ন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন ছিল না।
আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন যে, এই সংশোধনীর মাধ্যমে গুমের বিচার নিশ্চিতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আমিনুল ইসলাম বলেন:
"আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশটি বাতিল করে ট্রাইব্যুনাল অ্যাক্টের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি একটি অত্যন্ত সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত।"
আমিনুল ইসলাম আরও যোগ করেন যে, গুমের অভিযোগ বিচারের যথেষ্ট এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুরু থেকেই ছিল। তাই আলাদা অধ্যাদেশের বদলে ট্রাইব্যুনাল আইনের সাথে এটিকে একীভূত করা আইনি প্রক্রিয়ার জন্য ইতিবাচক। তিনি এই উদ্যোগের জন্য আইনমন্ত্রী ও সংসদ সদস্যদেৃৃর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Comments