জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অধিবেশনের বক্তব্যে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।
অধিবেশনের সভাপতি জানান, তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সভাপতি।
তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। পরে নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়। ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিষ্টার কায়সার কামাল হ্যা ভোটে নির্বাচিত হলেন। ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
Comments