দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশীদের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারী যুদ্ধাবস্থার শুরু থেকে গত ৫দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিল।
সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতিক্রমে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। ইতিমধ্যে আজ ৫ মার্চ একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ৬ মার্চ, শুক্রবার সকালে ঢাকায় অবতরন করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।
Comments