প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না: চিফ প্রসিকিউটর
প্রসিকিউটরদের মধ্যে অভ্যন্তরীণ পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, 'প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন এসব কখনও বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে না। এটা একেবারেই স্পষ্ট বার্তা।'
আমিনুল ইসলাম বলেন, 'এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের অভ্যন্তরীণ পরিবার। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না?'
তিনি বলেন, 'আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।'
Comments