ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা আয়োজন করলো ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্য'র প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে ১৩ মে বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে একটি স্মরণসভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ ইন্সটিটিউটের শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোঃ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন। স্মরণসভায় আরও বক্তব্য দেন শহীদ সাম্য'র পিতা ফখরুল আলম ও তার বড় ভাই ডাঃ এস এম শহীদুল আলম শৈবাল। শহীদ সাম্য'র বন্ধুদের মধ্য থেকে বক্তব্য দেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং শহীদ সাম্য'র সহপাঠী সুপ্ত।
স্মৃতিচারণকালে বক্তারা শহীদ সাম্য'র রাজনৈতিক ও একাডেমিক জীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি তার স্মৃতিকে ধারণ করার জন্য ক্যাম্পাসে একটি স্মৃতি স্মারক স্থাপনের দাবি জানান। পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
Comments