নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিসিএ, চট্টগ্রাম কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রম শুরু
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় তথা নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস( ডিসিএ) চট্টগ্রাম কার্যালয়ে সাত কর্মদিবস ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে।
১১ মে থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত সাত কর্মদিবস ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলবে। সিএজি কার্যালয়ের চলমান কার্যক্রম সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, বাংলাদেশ এর আওতাধীন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম জনাব এস এম মনজুর আহমেদ।
সভায় জানানো হয়, ১৯৭৩ সালে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ১১ মে বাংলাদেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) নিযুক্ত করা হয় যা ছিল সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনায় জনগণের স্বার্থ সুরক্ষিত করার অত্যন্ত, গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জনগণের সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহ সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় এবং এর আওতাধীন কার্যালয়সমূহ তাদের উপর অর্পিত দায়িত্ব বিনয়, সৌজন্য, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পরিপালন করছে। হিসাবরক্ষণ কার্যালয়সমূহকে একটি আধুনিক, ডিজিটাল এবং মানব কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মো: নূরুল ইসলাম নানাবিধ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।
সভায় জানানো হয়, হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ এস এম রেজভী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পেনশন সেবাসহ সরকারি সকল আর্থিক সেবায় দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে সেবা প্রদানে দ্রুততা, মানবিকতা, ন্যায্যতা ও আন্তরিকতা নিশ্চিত করার জন্য ওয়ানস্টপ সার্ভিস পরিচালনা করা হচ্ছে। সেবা গ্রহীতাগণের কাছ থেকে নিয়মিতভাবে অনলাইন সার্ভিস ফিডব্যাক নিয়ে টেলিফোনের মাধ্যমে সেবা প্রাপ্তির বিষয়টি ক্রসচেক করে নিশ্চিত করা হচ্ছে।
সম্মানিত পেনশনারদের ইএফটির আওতায় আনয়ন এবং স্ব স্ব ব্যাংক একাউন্টে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পেনশনের অর্থ প্রেরণ করা হচ্ছে। হেল্প ডেস্কে ফোন কলের মাধ্যমে পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এর ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে পেনশন সংক্রান্ত তথ্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মোবাইল এপসের মাধ্যমে পেনশনাররা যাতে ঘরে বসেই লাইফ ভেরিফিকেশন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। ডিডিও অন্যান্য বিল অনলাইনে দাখিল ও পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের সকল ডিডিও এবং হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট জনবলকে এ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়, চট্টগ্রাম ও এর আওতাধীন জেলা পর্যায়ের অফিসসমূহে 'ডিডিও অন্যান্য বিল অনলাইনে দাখিল ও পরিশোধ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সকল বিভাগ, জেলা পর্যায় পর্যন্ত হিসাবরক্ষণ অফিস হতে সরকারি অর্থ পরিশোধে ইএফটির পাশাপাশি MICR চেকের ব্যবহার এবং সরকারি অর্থ কোষাগারে জমাদানের ক্ষেত্রে অটোমেটেড চালান ব্যবস্থা চালুর মাধ্যমে সরকারের ক্যাশ ম্যানেজমেন্টকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Comments