একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১৪ এপ্রিল দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)-এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয়েছে।
এ সময় (ইটিভি)-এর চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলোক হেলথকেয়ার ও হাসপাতলের ব্যবস্থাপনা পরিচলাক মো. লোকমান হোসেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে একুশে টেলিভিশন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সংস্কৃতি, শিক্ষা, বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইটিভির অবদান প্রশংসনীয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা। অনুষ্ঠানে ইটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে দর্শকদের চাহিদা অনুযায়ী আধুনিক ও তথ্যসমৃদ্ধ কনটেন্ট উপস্থাপনে একুশে টেলিভিশন প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই ইটিভির মূল লক্ষ্য।
উল্লেখ্য, একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর একটি হিসেবে গণমাধ্যমে নতুন দিগন্তের সূচনা করেছিল এবং এখনো একই ধারাবাহিকতায় এগিয়ে চলেছে।
Comments