শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৯১৪তম সভা গতকাল বুধবার (৪ র্মাচ) ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ। বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে সভায় আলোচনা করা হয়। অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জি. মো: তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার।
Comments