বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সাথে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি
২১ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপক্ষীয় কর্পোরেট স্বাস্থ্যচুক্তি হয়েছে। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন বিটিআরসি মহাপরিচালক- প্রশাসন (যুগ্ম -সচিব) মোঃ মেহেদী-উল-সহিদ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ।
চুক্তির আওতায় বিটিআরসির সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিটিআরসির উপপরিচালক মো: আশরাফুল আলম, জ্যেষ্ঠ সহকারী পরিচালক অরূপ বাড়ই এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট) মোঃ আমিনুল ইসলাম সুমন, কর্পোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানা।
Comments