সাতক্ষীরায় দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা নারীক গলা কেটে হত্যার পর স্বামীর পলায়ন, মামলা দায়ের
সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের লক্ষদাড়ী গ্রামে তাছলিমা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনার পর থেকে স্বামী পলাতক। নিহত তাছলিমা খাতুন দুই সন্তানের জননী ও ৫মাসের অন্ত:স্বত্ত্বা ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাদকাসক্ত স্বামী সাদ্দাম হোসেন পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। রাতেই ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছি। দুপুরে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ঘাতক জামাতাকে আসামি করে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
নিহত তাছলিমার পিতা নুরুজ্জামানের অভিযোগ, বিভিন্ন সময় যৌতুক দাবি এবং নেশার টাকার জন্য তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। অবশেষে তাকে হত্যাই করেছে। তিনি দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
Comments