হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জ-ধুলিয়াখাল বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুরে ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর এলাকার নোয়াগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহর থেকে মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ধুলিয়াখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments