গোপালগঞ্জে দুশ্চিন্তায়গ্রস্থ কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদলের নেতাকর্মীরা
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের কৃষক হাবিল মোল্যা। এবছর ২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এখন খেত জুড়ে বাসাতে দোল খাচ্ছে সোনালী ধান। তবে বিড়গত কয়েক দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে শংকায় ছিলেন পাকা ধান ঘরে তোলা নিয়ে।
কৃষক হাবিল মোল্লার দুর্দশার খবর শুনে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লার নেতৃত্বে একদল নেতাকর্মী পাশে দাঁড়ায়।
বুধবার (৬ মে) দুপরে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লার নেতৃত্বে ২০ জনের একটি দল কৃষক হাবিল মোল্লার ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন নেতাকর্মীরা। পরে সেই ধান জমি থেকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। এতে কৃষক ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়ায় শংকা মুক্ত হন। এসময় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর ও জেলা ছত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশনায় কৃষকদের ধান কেটে দিচ্ছি। কোন কৃষক যদি শ্রমিক না পান তাহলে আমাদের খবর দিলে আমরা গিয়ে ধান কেটে দিবো। যতদিন পযর্ন্ত ধান মাঠে থাকবে আমাদের কার্যক্রম ততদিন পর্যন্ত চলবে।
কৃষক হাবিল মোল্লা বলেন, এবার আমার খেতে বোরোর ফলন ভালো হয়েছে। জমির সব ধান পেকে গেছে। কিন্তু আবহাওয়া ও শ্রমিকের কারনে ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। দুর্দশার খবর শুনে রানা মোল্লার নেতৃত্বে আমার ধান কেটে দিয়েছে। এতে আমি খুশি। ধান নষ্ট হবার আগের ঘরে তুলতে পারলাম।
Comments