গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষ, শিশু নিহত, আহত-৫
গোপালগঞ্জে যাত্রীবাস ও ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হযয়েছে। এতে ইজিবাইকের আরো ৫ যাত্রী আহত হন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এসময় ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘুরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সামিউল মারা যান। পরে থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের হামপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।
Comments