ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-২৫
ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৫ জন বাসের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফাঁয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সোমবার (১৩ এপ্রিল) এ দূর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ২০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়।
নিহতরা হলেন ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০)। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার পুত্ব ও একই গ্রামের আলমগীর শেখ (৪২)। সে নেছার উদ্দিন শেখের পুত্র।
এছাড়াও গুরুতর আহত প্রায় ১৫ জনকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।
আহত কয়েকজন যাত্রী জানান, তারা ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন। হটাৎ দূর্ঘটনাস্থলে তাদের বাসটি পৌছালে বিকট আওয়াজ হয়। মুহুর্তেই বাসটি খাদে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনসার্ট মোঃ হেলাল উদ্দিন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহফরিদ পরিবহনের সাথে ভাঙ্গার বাবলাতলা ব্রিজের উপরে আসলে বিপরীত দিকথেকে আসা বাঙ্গি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত প্রায় ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।
Comments