দর্শনায় ১০টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র একটি বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযানে চালিয়ে ১০ টি স্বর্ণেরবারসহ এক চোরাকারবারিকে আটক করেছে।
বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, 'সীমান্তবর্তী শহর দর্শনা দিয়ে স্বর্নের একটি বড় চালান ভারতে পাচার হবে- আজ সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬ টার দিকে গোপনে এ সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে অবস্থান গ্রহণ করে। এ সময় একজনকে থামতে বললে সে বিজিবি দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। বিজিবি তাকে ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোন জব্দ করা হয়। স্বর্নের বার
আটক ব্যক্তি মোঃ আলঙ্গীর খান (৫৫) দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে।
বিজিবিব অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Comments