নাটোরে গোপনে ২৬০০ লিটার তেল বিক্রি করায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা
নাটোরে গোপনে বিপুল পরিমান তেল বিক্রি করায় এক পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানায় বড়াইগ্রাম উপজেলার পাটোয়ারি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে গোপনে ২৬০০ লিটার তেল অন্যত্র বিক্রির করে দেয় পাম্প কর্তৃপক্ষ।সকালে পূর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী গ্রাহকরা তেল নিতে গেলে পাম্প থেকে জানানো হয় তেল শেষ হয়ে গেছে।এতে ক্ষুদ্ধ গ্রাহকরা বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে অন্যত্র তেল বিক্রির তথ্য প্রমান পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে।
এদিকে সকাল ১১টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অবস্থিত ফ্রেন্ডস পেট্রোল পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষে ২ জন আহত হয়েছে।এর মধ্যে জহুরুল নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাবু নামে অপর আহতকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি মনছুর রহমান।
Comments