জার্মানিতে ঈদুল আজহা অনুষ্ঠিত
পরম ত্যাগ ও তিতীক্ষায় আজ সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বুধবার ২৭ মে দেশটিতে বসবাসরত প্রবাসীরা ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে রাজধানী বার্লিনসহ ফ্রাঙ্কফুর্ট, মাইনজ ডুসেলডর্ফ, হামবুর্গ, ডর্টমুন্ড ও মিউনিখের প্রবাসী অধ্যুষিত ও তার্কিশ মসজিদগুলোতে দুটো করে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন।
জার্মানির স্থানীয় সময় সকাল ৭টা থেকে বার্লিনের বায়তুল মোকাররম মসজিদ, দারুল ইহসান মসজিদ ও আল উম্মায় দুটো করে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তবে বরাবরের মতই ঈদের সবচেয়ে বড় জামাত হয় বার্লিনের টেম্পলহফার মাঠে। সেখানে পু্রুষদের পাশাপাশি ধর্মপ্রাণ নারীরাও ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মিষ্টি মুখ করেন জামাতে অংশ নেয়া সকলে।
পরে ঈদের জামাত শেষ করে প্রবাসীরা সরকারী নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ব্যাবস্থা করেন।
Comments