মালয়েশিয়ায় হাজার বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছে তরুণ উদ্দোক্তা
সাতক্ষীরা জেলা কলারোয়া থানার যুবক হাজী হাসান আলী দুই যুগ আগে উন্নত জীবনযাপন ও ভাগ্য বদলের আশায় পাড়ি জমান মালয়েশিয়া এখন নিজে তিনি কর্মসংস্থান সৃষ্টি করছে বাংলাদেশিদের।
নিজ ভাগ্য পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছেন হাজার প্রবাসী বাংলাদেশির কুয়ালালামপুর সহ দেশটির বিভিন্ন রাজ্যের গড়ে তুলেছেন রেষ্টুরেন্ট, কার ওয়াশ, বিল্ডিং নির্মাণ সাইটের মত প্রকল্প, সফল বাংলাদেশি উদ্যোক্তা হাজী হাসান আলীর বাংলাদেশীদের কর্মসংস্থান পৌশাক ব্যবসয়া শুরু করেছে।
কুয়ালালামপুর, মালয়েশিয়ার প্রধান পর্যটন কেন্দ্র বুকিত বিনতাং মোনোরেইল স্টেশনের ঠিক নিচে (Lot 100-C) গতকাল বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে 'আইন বুটিক সুভ্যেনির'। জনপ্রিয় ব্র্যান্ড 'আইন ফ্যাশন'-এর এই নতুন শাখাটির উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী এবং মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত সফল বাংলাদেশি ব্যবসায়ী হাজী হাসান আলী।
উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল প্রথাগত অনুষ্ঠানের চেয়ে আলাদা। এতে স্থানীয় মালয়েশিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ, দাতো (Dato) ও দাতিন (Datin) শ্রেণির উচ্চপদস্থ ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল এতিম শিশুদের অংশগ্রহণ, যাদের সাথে নিয়ে হাজী হাসান আলী তার এই নতুন ব্যবসায়িক যাত্রা শুরু করেন।
এই শোরুমটি মূলত পর্যটকদের জন্য একটি বিশেষায়িত গন্তব্য, যেখানে বাটিক পোশাকের পাশাপাশি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নানা স্মারক বা সুভ্যেনির সংগ্রহ করা যাবে।
• মানবিক ও সামাজিক দায়বদ্ধতা: ব্যবসায়িক সফলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে হাজী হাসান আলী এতিম শিশুদের নিয়ে এই আনন্দ উদযাপন করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
• বাংলাদেশি সফলতার প্রতিফলন: বাংলাদেশে জন্ম নেওয়া হাজী হাসান আলী তার কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে মালয়েশিয়ার রিটেইল সেক্টরে এক পরিচিত নাম হয়ে উঠেছেন। বুকিত বিনতাং-এর মতো গুরুত্বপূর্ণ স্থানে এই বৃহৎ আউটলেটটি প্রবাসে বাংলাদেশিদের বাণিজ্যিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত।
• ওয়ান-স্টপ শপিং অভিজ্ঞতা: নতুন এই আউটলেটে অরিজিনাল মালয়েশিয়ান বাটিক শার্ট ও নারী-পুরুষের প্রিমিয়াম পোশাকের পাশাপাশি পাওয়া যাবে মালয়েশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত নানা রকম উচ্চমানের সুভ্যেনির (Souvenirs)। পর্যটকরা একই ছাদের নিচে নিজেদের জন্য পোশাক এবং প্রিয়জনদের জন্য উপহার সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
• উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা: 'আইন ফ্যাশন'-এর নিজস্ব ডিজাইনে তৈরি পণ্যগুলো সরাসরি তাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে অবস্থিত ফ্যাক্টরি থেকে আসে। ফলে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য আসায় ক্রেতারা পাইকারি মূল্যে খুচরা পণ্য কেনার সুযোগ পাবেন।
• কৌশলগত অবস্থান: বুকিত বিনতাং মোনোরেইল স্টেশনের ঠিক নিচেই (Under the Monorail Station) হওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের জন্য শোরুমটি খুঁজে পাওয়া অত্যন্ত সহজ।
• বিশাল নেটওয়ার্ক: কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেট, কেডব্লিউসি মার্কেট এবং জোহর বাহরুর মতো গুরুত্বপূর্ণ স্থানে সাফল্যের পর বুকিত বিনতাং-এর এই নতুন আউটলেটটি তাদের ক্রমবর্ধমান নেটওয়ার্কের আর একটি মাইলফলক।
উদ্বোধনী বক্তব্যে হাজী হাসান আলী বলেন, 'একজন বাংলাদেশি হিসেবে বিশ্ব পর্যটনের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং-এ অরিজিনাল বাটিক এবং উন্নতমানের সুভ্যেনির পৌঁছে দিতে পারা আমার জন্য গর্বের। আমরা আমাদের এতিম শিশুদের দোয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভালোবাসাকে সাথে নিয়ে এই যাত্রা শুরু করলাম। এটি প্রবাসে আমাদের সম্মিলিত সাফল্যের জয়গান'।
বর্তমানে 'আইন বুটিক সুভ্যেনির' পর্যটকদের জন্য উন্মুক্ত এবং উদ্বোধনী সপ্তাহ উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় বাটিক কালেকশন নিয়ে ক্রেতাদের অপেক্ষায় রয়েছে।
Comments