প্রবাসে ঈদের আনন্দে ‘সোনালী সন্ধ্যা’—কুয়ালালামপুর যাচ্ছে পূজা চেরি
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এবারের ঈদ হতে যাচ্ছে আরও বর্ণিল ও আনন্দঘন। ঈদ আনন্দে থাকবে পূজা চেরি। মালয়েশিয়া প্রবাসীদের মাতাতে কুয়ালামাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন—'সোনালী সন্ধ্যা' কনসার্ট।
আয়োজকরা জানান, আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ বিকেল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত জমকালো অনুষ্ঠান। MS Gold Presents "Sonali Shondha" Powered by Sonali Jewels শিরোনামে আয়োজিত এই কনসার্টে এক মঞ্চে মিলবে গান, নাচ ও লাইভ ডিজে পারফরমেন্সের এক অনন্য সমন্বয়।
এই আয়োজনটি পরিচালনা করছে NS Unique Global Sdn Bhd, যার আয়োজক হিসেবে রয়েছেন মোহাম্মদ আলামিন সরকার,শারমিন রহমান ও সাদিয়া রহমান।
অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। পাশাপাশি নৃত্যে অংশ নেবেন চিত্র নায়িকা পূজা চেরি ও তমা মির্জা। সঞ্চালনায় থাকছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা এবং ডিজে আভিলার লাইভ বিট পুরো আয়োজনকে দেবে একটি আধুনিক ফেস্টিভ্যাল আমেজ।
আয়োজকদের মতে, 'সোনালী সন্ধ্যা' শুধুমাত্র একটি কনসার্ট নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আবেগঘন মিলনমেলা। প্রবাসে ঈদের আনন্দকে আমরা আরও বড় পরিসরে উদযাপন করা।
'সোনালী সন্ধ্যা' সেই প্রচেষ্টারই অংশ, যেখানে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারবেন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।"
অনুষ্ঠানের জন্য ৬টি ক্যাটাগরিতে টিকিট নির্ধারণ করা হয়েছে:
ভিআইপি-১ (৩৪৯ আরএম),ভিআইপি -২( ২৯৯ আর এম),ভিআইপি -৩(২৪৯ আর এম), প্লাটিনাম ১৯৯ আর এম, গোল্ড ১৪৯ এবং সিলভার ৯৯ আর এম রিঙ্গিত।
দশর্করা যে ভাবে টিকিট সংগ্রহের পারবেন, অনলাইনে Tiket2U-এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাবে বিস্তারিত তথ্য আয়োজকদের কাছ থেকে জানা যাবে।
এ ছাড়াও সরাসরি টিকিট সংগ্রহের স্থান:হ্যাং তুয়া,বুকিত বিনতাং,মাসজিদ ইন্ডিয়া, কোতারায়া ও পুডুতে।
Comments