দূতাবাসের সেবা নিতে গিয়ে প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে সেবা নিতে গিয়ে তরুণ (৪৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে দূতাবাসে ট্রাভেল পাস নিতে গিয়ে দুপুর দিকে তার মৃত্যু হয়। তরুণ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের সোলাইমান হায়দারের পুত্র। ২০০৭ সালে কলিং ভিসায় মালয়েশিয়ায় যান তিনি।
হাইকমিশন সূত্র অনুযায়ী জানা যায়, সকালে স্ত্রী শাহানাজ শরীফসহ তিনি ট্রাভেল পাস নিতে দূতাবাস যান। প্রবাসী তরুণের শারিরীক অবস্থান বিবেচনা করে দূতাবাসের কর্মকর্তারা তাকে ট্রাভেল পাস দেওয়ার কার্যক্রম শুরু করেন। এমন অবস্থায় অপেক্ষায় থাকাকালীন আরো অসুস্থ হয়ে পড়লে দূতাবাস কতৃপক্ষ তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকে, অ্যাম্বুলেন্সে দায়িত্বে থাকা নার্স তাকে মৃত ঘোষণা করে।
দূতাবাস দায়িত্বে থাকা কর্মকর্তা মালয়েশিয়া পুলিশকে অবহিত করে, পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়, ময়নাতদন্তের পরে জানা যায় মাইন স্ট্রোক হয়ে মারা গেছে। এর আগে মালয়েশিয়ার কাজাং হাসপাতালে স্ট্রোক করে বেশ কিছু দিন চিকিৎসা নেন তিনি, মালয়েশিয়ায় চিকিৎসা খরচ ব্যায়বহুল হওয়া তিনি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
তাৎক্ষণিকভাবে ভাবে হাইকমিশন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন, এবং আইনি কার্যক্রম শেষ করে দূতসময়ে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করার কথা বলেন। এদিকে দূতাবাসে সেবা নিতে গিয়ে এমন মৃত্যু প্রথম নয় বলে জানান মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা। দূতাবাসের গাফলতি ও প্রথমিক চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে এমন মৃত্যু ঘটে প্রায় সময় জানান তারা। দূতাবাসে চিকিৎসা ব্যবস্থার কথাও জানান তারা।
Comments