প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, খাদ্য পণ্যের বাজার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে
বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক সারা বিশ্বে সুনাম অর্জন করে চলছে, দেশ এখন আর শুধু কর্মী প্রেরণ করার মধ্যে সীমাবদ্ধ নেই, কর্মীর পাশাপাশি, কৃষি, খাদ্য, ইলেকট্রিকস পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে। প্রথম দিক থেকে এই সকল পণ্যের গ্রহক ছিলেন বাংলাদেশিরা, এখন মালয়েশিয়ায় খাদ্য পণ্যের মধ্যে, জুস, বিস্কুট, লুডুলসসহ অনেক খাদ্য স্থানীয় নাগরিকদের পচ্ছন্দের তালিকায় নিয়েছে আস্থা অর্জন করে, তাই প্রাণের সকল খাদ্য মালায়ুদের ঘরে ঘরে পৌঁছে দিতে বিভিন্ন সময় মূল্য ছাড়, নিদিষ্ট খাদ্য ক্রয় করলে লটারির মধ্যেমে পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি প্রাণের বিস ক্লাব বিস্কুট ১০ রিংঙ্গিত দিয়ে ক্রয় করলে প্রথম পুরস্কার গাড়ি দেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি। এই ক্যাম্পিং চলে ১লা ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। যা ৩৫ লাখ মালয়েশিয়ান পরিবার বিস্কুট ক্রয় করে। লটারিতে প্রথম পুরস্কার একটি গাড়ি পান, চিউ নুর আসমানি বিনতে অমান, দ্বিতীয় পুরস্কার মোটর বাইসাইকেল পান মোহাম্মদ সাউপি সাদি।
লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাইডিনের এক্সিকিউটিভ দাতো মুরাদ আলী বিন মাইডিন, তান সেলিম বিন মাইডিন, বিস ক্লাব বিস্কুট মালয়েশিয়ার ডিরেক্টর মোঃ সেলিম, মালয়েশিয়ান এক্টর মিস ইয়াসমিন, বিস ক্লাব বিস্কুট এর হেড অব মার্কেটিং ট্রেইলার তাওসিনসহ অনেকে।
Comments