নেপালের ভয়াবহ বন্যায় আটকা পড়লেও নিরাপদ আছেন গায়ক তাসরিফ খান
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মাঝে দেশটির উত্তরাঞ্চলে আটকা পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও 'কুঁড়েঘর' ব্যান্ডের ভোকাল তাসরিফ খান ও তার দল। তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় এই আকস্মিক বন্যা আঘাত হানে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি ও তার দল নিরাপদ আছেন বলে জানিয়েছেন।
ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তাসরিফ জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি ও তার দল এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ আছেন। এই মুহূর্তে তারা নেপাল ছাড়তে পারছেন না। ফেরার রাস্তার বিভিন্ন অংশে পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সড়কপথে যাতায়াত বন্ধ রয়েছে।
দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাদের খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই শিল্পী। পাশাপাশি নেপালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, নেপালের এই প্রলয়ংকারী ফ্ল্যাশ ফ্লাড ও ভূমিধসে শত শত পর্যটক নিখোঁজ এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাসরিফ ও তার দল দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
Comments