নতুন সরকারের কাছে বুবলীর প্রত্যাশা কী
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীর মধ্যেও নানা প্রত্যাশা দেখা যাচ্ছে। শোবিজ অঙ্গনের তারকারাও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করছেন।
এই ধারাবাহিকতায় ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী জানান, এখনো নিশ্চিত নয় কারা ক্ষমতায় আসছেন। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি চান—দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে এবং নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য না থাকে। সর্বোপরি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা তার।
তিনি আরও বলেন, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা সবার জন্য নিশ্চিত হওয়া জরুরি। সে কারণেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা করছেন তিনি।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। বছরের শুরুতেই তিনি নারীকেন্দ্রিক গল্পে নির্মিত 'প্রেশার কুকার' সিনেমার কাজের কথা জানান। পাশাপাশি 'ঢাকাইয়া দেবদাস' নামের আরেকটি চলচ্চিত্রেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
Comments