পরীমণিকে হত্যার হুমকি, বিদেশি নম্বর থেকে ফোনকল
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি হত্যার হুমকির মুখে পড়েছেন। বিদেশ থেকে একটি অজ্ঞাত নম্বরের ফোনকলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ফোনালাপে অশ্রাব্য ভাষা ও গালিগালাজের ব্যবহারও ছিল।
ঘটনার প্রমাণ হিসেবে ওই ফোনকথোপকথনের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে করা একটি কলের মাধ্যমে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?'
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়ে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি ও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ ট্যাগ করেছেন।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে কল করে তাকে গালিগালাজ করা হয় এবং ভোট সংক্রান্ত কোনো মতামত বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার না করতে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে হত্যার ভয় দেখানো হয়।
Comments