গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স-এর সঙ্গে ঢাকা ব্যাংকের সমঝোতা স্মারক সই
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MOU) সই করেছে।
এই চুক্তিতে সই করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের পথপ্রদর্শক হিসেবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি অর্থবহ অংশীদারিত্বের মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ঢাকা ব্যাংক পিএলসি'র সঙ্গে এই নতুন অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments