শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সমাধিস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে দিবসের প্রথম দিনেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
Comments