বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া একটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জুরেজ আবদুল্লাহ জানান, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট) আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট নগরে নিয়ে আসা হয় এবং আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ও তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।
Comments