আজ ঢাকার আকাশ কেমন থাকবে জানাল অধিদপ্তর
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
Comments