ঢাকায় বজ্রবৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশপাশি তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার।
Comments