মেঘনা ব্যাংকের “বাংলা কিউআর” পেমেন্ট সেবা চালু
সমন্বিত ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণ এবং 'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার প্রত্যয়ে নিজেদের মোবাইল অ্যাপ 'মেঘনা-পে' এর মাধ্যমে 'বাংলা কিউআর' পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পেমেন্ট সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, এছাড়া ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই নতুন সেবার ফলে মেঘনা ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে অত্যন্ত সহজে 'মেঘনা-পে' অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের 'বাংলা কিউআর' কোড স্ক্যান করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনের সাহায্যে সরাসরি পণ্য ও সেবার মূল্য দ্রুত এবং নিরাপদভাবে পরিশোধ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
Comments