সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে সাউথইস্ট ব্যাংক
সিএমএসএমই খাতে চলতি মূলধনের অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এই স্কিমের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন ঋণ দেওয়ার সুবিধা দেবে ব্যাংকটি।
এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় চলতি মূলধন সরবরাহ করা। এর ফলে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম সচল ও সম্প্রসারণের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ খাতের অবদান আরও জোরালো হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খান।
Comments