জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন
পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল দুপুর ১২টায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনে আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং একাধিক হত্যা মামলায় অভিযুক্ত থাকার অভিযোগ তুলে তাকে ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাকারিয়া পিন্টুর নেতৃত্বাধীন একটি বাহিনী ঈশ্বরদীসহ পাবনার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের অভিযোগ, প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, জমি ও মার্কেট দখল এবং মাদক ব্যবসার সঙ্গে পিন্টু ও তার সহযোগীরা জড়িত।
বক্তারা আরও অভিযোগ করেন, জাকারিয়া পিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। তাদের দাবি, বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে চলাফেরা করছেন। এতে ঈশ্বরদীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও দাবি করেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, সমাবেশে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও তুলে ধরা হয়। বক্তাদের অভিযোগ, ওই হামলায় জাকারিয়া পিন্টুর ছোট্ট ভাই মেহেদী হাসানের নেতৃত্ব সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা চালানো হয়। ওই ঘটনার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। এই হামলায় জড়িত থাকার অপরাধে তখন জাকারিয়া পিন্টুর ভাই মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীকে পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বক্তারা বলেন, একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও মামলা থাকার পরও তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন, সে বিষয়ে প্রশাসনের জবাবদিহি প্রয়োজন। একই সঙ্গে পিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশ থেকে সরকার ও প্রশাসনের প্রতি জাকারিয়া পিন্টুসহ তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় এবং ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পাবনা জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে এলাকার ভুক্তভোগীরা বিএনপির তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন।
ঈশ্বরদী উপজেলা স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীকে সন্ত্রাসী জাকারিয়া পিন্টু বাহিনীর হাত থেকে রক্ষা করতে সর্বাত্মক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন ছাত্রদল নেতা যোবায়ের বাপ্পি। তিনি বলেন বিএনপির নাম-পরিচয় ব্যবহার করে ঈশ্বরদীতে বহিষ্কৃত সন্ত্রাসী কার্যক্রম ও মব সৃষ্টি পরিচালনা করে যাচ্ছে জাকারিয়া পিন্টু বাহিনী। সেইসাথে ঈশ্বরদী উপজেলায় মাদকদ্রব্য সিন্ডিকেট রমরমা ব্যবসায় চালিয়ে যাচ্ছে পিন্টু বাহিনী যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ঈশ্বরদী উপজেলা এলাকাবাসীর পক্ষ থেকে সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া পিন্টু ও তাঁহার বাহিনীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি।
Comments