সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত, আহত ১৫
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মোট ৮ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু মারা যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
Comments