ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিয়ারসন এডএক্সেল (Pearson Edexcel) বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মিস জান্নাতুল ফেরদৌস সিগমা। তিনি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য শুভকামনা জানান। সনদ প্রদান শেষে ঐতিহ্যবাহী ক্যাপের ট্যাসেল পরিবর্তন অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন স্কুলের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল নুরুল আলম এবং ফারুক হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মৌসুমী আক্তার ও মুস্তাফিজুর রহমান। তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌস সিগমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাসরাতুল তানজিমা রিমঝিম। তিনি শিক্ষক, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহপাঠীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Comments