আনোয়ারায় জোনাকী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা
শিক্ষার্থীদের মেধার বিকাশ, শিক্ষা ক্ষেত্রে উৎসাহ প্রদান এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে আনোয়ারায় জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে জোনাকী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই বিকেলে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন চকরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস. এম. ফোরকান।
আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লোককলা চর্চাকেন্দ্রের প্রধান নির্বাহী ভাস্কর ডি. কে. দাশ (মামুন) এবং জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. শহীদুল ইসলাম, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, জাগো বাঁশখালীর চেয়ারম্যান মো. আবু সিদ্দিক এবং জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জামাল উদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চা সময়ের অন্যতম দাবি। মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সেক্রেটারি সাব্বির হোসেন জুয়েল, সহ-সভাপতি ইশতিয়াক রাসেল এবং অর্থ সম্পাদক আবু সুফিয়ানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে জোনাকী মেধাবৃত্তি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন কাশেম ও কলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরশাদ শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রণি, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মো. শামিরুজ্জামান সোহান, সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদ রেজা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, সদস্য মো. সৌরভ, সদস্য প্রান্ত দত্ত এবং ৫ নম্বর বরুমচড়া ও ১০ নম্বর হাইলধর ইউনিয়ন শাখার নেতারা।
Comments