শিল্পী–কলাকুশলীদের হাতে উঠল চরকি অ্যাওয়ার্ডস
চরকি অ্যাওয়ার্ডসের সাবস্ক্রাইবার চয়েস বিভাগে ২০২৩ ও ২০২৪–এর সেরা সিনেমা 'সুড়ঙ্গ' ও 'কাছের মানুষ দূরে থুইয়া' ও সেরা সিরিজ হয়েছে 'মাইশেলফ অ্যালেন স্বপন' এবং 'আধুনিক বাংলা হোটেল'।
ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (২০২৩-২৪) আরিফিন শুভ (উনিশ২০), শাকিব খান (তুফান) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন আফসান আরা বিন্দু (উনিশ২০), মাসুমা রহমান নাবিলা (তুফান)।
সাবিলা নূর (মারকিউলিস), জয়া আহসান (২ষ)–সিরিজে অভিনয়ের জন্য (২০২৩–২৪) হয়েছেন সেরা অভিনেত্রী। একই বছরে সিরিজের সেরা অভিনেতার পুরস্কার উঠেছে নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন), মোশাররফ করিম (আধুনিক বাংলা হোটেল)–এর হাতে। এ সব পুরস্কার নির্বাচিত হয়েছে দর্শকদের ভোটে।
৩ জুলাই সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় চরকি অ্যাওয়ার্ডস। সেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। নিজেদের অরিজিনাল সিনেমা, সিরিজের কারিগরদের স্বীকৃতি দিতেই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর দ্বিতীয়বারের মতো এ আয়োজন।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় রেড কার্পেট। যেখানে আলো ছড়ান জনপ্রিয় শিল্পী, কলাকুশলী, চলচ্চিত্রকর্মীরা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে জানানো হয় বিশেষ সম্মাননা। কারিনা কায়সারের বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহার–এর হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
ক্রিটিক চয়েজ ২০২৩–
সেরা পরিচালক (সিনেমা)– রায়হান রাফী (সুড়ঙ্গ), সেরা গল্প ও চিত্রনাট্য (সিনেমা)– আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস (দুই দিনের দুনিয়া), সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা)– আফরান নিশো (সুড়ঙ্গ), সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা)– নাজিয়া হক অর্ষা (জাহান), সেরা পরিচালক (সিরিজ)– শঙ্খ দাশগুপ্ত (গুটি), সেরা গল্প ও চিত্রনাট্য (সিরিজ)– রবিউল আলম রবি, শঙ্খ দাশগুপ্ত, জাহিন ফারুক আমিন, আবু সাঈদ রানা (গুটি), সেরা পুরুষ অভিনয়শিল্পী– নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন), সেরা নারী অভিনয়শিল্পী– আজমেরী হক বাঁধন (গুটি), সেরা চিত্রগ্রাহক– সুমন সরকার (সুড়ঙ্গ), সেরা সম্পাদক– সালেহ সোবহান অনীম (ক্যাফে ডিজায়ার, গুটি), সেরা মেকআপ আর্টিস্ট– আতিয়া রহমান (সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, দুই দিনের দুনিয়া, মাইশেলফ অ্যালেন স্বপন, ভাইরাস), সেরা কস্টিউম ডিজাইনার– বিজয়া রত্নাবলী (গুটি), সেরা আবহ সংগীত– ইমন চৌধুরী (দুই দিনের দুনিয়া, মারকিউলিস), সেরা সাউন্ড ডিজাইন– রিপন নাথ (দুই দিনের দুনিয়া, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন), সেরা শিল্পনির্দেশক– শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), চরকি পাওয়ার হাউস অব টুমোরো– মাশা ইসলাম (টেকা পাখি)।
সাবস্ক্রাইবারস চয়েজ ২০২৩–
সেরা সিনেমা– সুড়ঙ্গ, সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা)– আরিফিন শুভ (উনিশ২০), সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা)– আফসান আরা বিন্দু (উনিশ২০), সেরা সিরিজ– মাইশেলফ অ্যালেন স্বপন, সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ)– নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন), সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ)– সাবিলা নূর (মারকিউলিস), সেরা গান– গা ছুঁয়ে বলো (কণ্ঠশিল্পী– তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি। কথা– তানজীব সরোয়ার, সংগীতায়োজন– সাজিদ সরকার)
ক্রিটিক চয়েজ ২০২৪-
সেরা পরিচালক- রবিউল আলম রবি (ফরগেট মি নট), সেরা গল্প ও চিত্রনাট্য- আল–আমিন হাসান নির্ঝর, রবিউল আলম রবি (ফরগেট মি নট), সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা)- প্রীতম হাসান (কাছের মানুষ দূরে থুইয়া), সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা)- মেহজাবীন চৌধুরী (ফরগেট মি নট), সেরা পরিচালক (সিরিজ)- মোহাম্মদ তাওকীর ইসলাম (সিনপাট), সেরা গল্প ও চিত্রনাট্য (সিরিজ)- নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান (২ষ), সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ)- এফ এস নাইম (কালপুরুষ), সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ)- জিন্নাত আরা (সিনপাট), সেরা চিত্রগ্রাহক- তাহসিন রহমান (তুফান), সেরা সম্পাদক- সালেহ সোবহান অনীম (কালপুরুষ, ফরগেট মি নট), সেরা মেকআপ আর্টিস্ট- রুবামা ফাইরুজ (কালপুরুষ, ৩৬–২৪–৩৬), সেরা কস্টিউম ডিজাইনার- সাথী আকতার (সিনপাট), সেরা আবহসংগীত- খৈয়াম সানু সন্ধি (কাছের মানুষ দূরে থুইয়া, ৩৬–২৪–৩৬), সেরা সাউন্ড ডিজাইনার- অদীপ সিং মানকি (সিনপাট, কালপুরুষ), সেরা শিল্পনির্দেশক- শিহাব নূরুন নবী (কালপুরুষ, তুফান), চরকি পাওয়ার হাউস অব টুমোরো- রিজভী রিজু (২ষ)।
সাবস্ক্রাইবারস চয়েজ ২০২৪
সেরা সিনেমা- কাছের মানুষ দূরে থুইয়া, সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা)- শাকিব খান (তুফান), সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা)- মাসুমা রহমান নাবিলা (তুফান), সেরা সিরিজ- আধুনিক বাংলা হোটেল, সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ)- মোশাররফ করিম (আধুনিক বাংলা হোটেল), সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ)- জয়া আহসান (২ষ), সেরা গান- লাগে উড়া ধুরা (কণ্ঠ– প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা, কথা– রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন, সুরকার– প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান)।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি তার বক্তব্যে কারিনা কায়সারের প্রতি শ্রদ্ধা জানান এবং চরকির আগামীর পরিকল্পনা তুলে ধরেন। রেদওয়ান রনি বলেন, 'বাংলা কনটেন্টের রাজধানী হবে চরকি– সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। চরকি অ্যাপকে মানুষের সঙ্গে আরও কীভাবে যুক্ত করা যায় বা প্রয়োজনীয় করে তোলা যায়, সেই নিয়েও পরিকল্পনা আছে আমাদের। এখানে উপস্থিত হয়ে যারা আয়োজনকে সফল করেছেন বা যারা আসতে পারেননি কিন্তু আমাদের সমর্থন করেছেন, বিশ্বাস করেছেন, সবার প্রতি চরকি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।'
আয়োজনে রেদওয়ান রনি আরও জানান, বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিতে ৫ বছর হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি–র। এই সময়ের মধ্যে চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন ৩ কোটিরও বেশি রেজিস্টার্ড গ্রাহক। দর্শকদের জন্য চরকি নিয়ে এসেছে ১০০–রও বেশি কনটেন্ট।
চরকি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন রাকিন আবসার ও রাফসান সাবাব। মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয় মুবাশশীরা কামাল ইরা–এর কোরিওগ্রাফিতে 'ফ্লো বাই ইরা'–এর নৃত্য পরিবেশনায় এবং মাঝখানে ছিল বিটমসফিয়ার– এর অ্যাকাপেলা এবং বিটবক্সিং পরিবেশনা। ৩ জুলাই দিনব্যাপী ছিল আয়োজন। সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয় অভিনয়ের মাস্টারক্লাস। ৩৪ জন অংশগ্রহণকারী নিয়ে এটি পরিচালনা করেন গুণী অভিনেতা তারিক আনাম খান। দুপুর ৩টায় হয় প্যানেল ডিসকাশন। সিনেমা, ওটিটি, শর্ট-ফর্ম কনটেন্ট, নতুন প্রজন্মের দর্শক, ভার্টিক্যাল স্টোরিটেলিং এবং ক্রিয়েটর ইকোনমি– সবকিছু নিয়ে আলোচনা হয় এতে। 'দ্য রাইজ, রিয়েলিটিস অ্যান্ড রিনোভেশন অফ বাংলা সিনেমা' বিষয়ে কথা বলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব, নুহাশ হুমায়ূন এবং সঞ্চালনা করেন সাদিয়া খালিদ রীতি।
'সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা'– তে এবার ছিল একটি বিশেষ বার্তা। নতুন প্রজন্মের মধ্যে প্রোটেকশন, দায়িত্বশীলতা ও নিরাপদ জীবনযাপন নিয়ে সচেতনতা তৈরি, খোলামেলা আলোচনা এবং দীর্ঘমেয়াদে একটি স্বাস্থ্যকর ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখারবে বলে মনে করে সেনসেশন কর্তৃপক্ষ।
Comments