গোপালগঞ্জে সম্ভাব্য ইউপি নির্বাচন ঘিরে প্রচারে চেয়ারম্যান প্রার্থীরা
গোপালগঞ্জে জমে উঠেছে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা। নানা প্রতিশ্রুতি দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান কর্মী সমর্থকদের সাথে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন। হাজী ইউসুফ আলী খান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি নির্বাচনী প্রচরণা মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের সাধারন ভোটারা উপস্থিত ছিলেন।
অপর দিকে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে। কর্মী সমর্থকদের নিয়ে নিজড়া হাইস্কুল মাঠ থেকে একটি নির্বাচনী শোডাউন বের করেন। এসময় তিনি বিভিন্ন স্থান ঘোরেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শোডাউনে ওই ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী এবং অর্ধশতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল অংশ নেয়।
জানাগেছে, গোপালগঞ্জ সদর উপজেলায় রয়েছে ২১ ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়ন পরিষেদের পুরাতনদের পাশাপশি নতুনদের প্রার্থী হবার কথা শোনা যাচ্ছে। প্রতিটি ইউনিয়নে ৫ এর অধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান বলেন, আমি দীর্ঘ দিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। ইউনিয়নবাসী যদি আমাকে প্রার্থী করে তাহলে দূর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করবো। জনগণের পাশে থেকে কাজ করে যাবো।
নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সরদার আকিবুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি। নির্বাচিত হলে সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করব।
Comments