উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ফ্রান্সে বৈশাখী মেলা
উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের আয়োজনে ফ্রান্সের উবারভিলিয়েতে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা।
রবিবার ২৪ মে প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গল শোভাযাত্রা এবং এদেশে বড় হয়ে উঠা পরবর্তী প্রজন্মের শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়। এরপর মূল অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের সভাপতি কিরন্ময় মন্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদারের যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন উবারভিলিয়ে মেরীর প্রথম সহকারী মেয়র Nabila Djebbari, দ্বিতীয় সহকারী মেয়র Guillaumeb leskat , তৃতীয় সহকারী মেয়র উইলফিল্ড , মিজিক দো মন্ড এর পরিচামক কামেল দাফ্রি, ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক কার্লোস সামেদু।
আলোচনার শুরুতে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়, এবং অতিথিদের হাত দিয়ে তাদের পুরস্কার দেয়া হয়। আলোচনা পর্ব শেষে যাদু শিল্পী জাহাঙ্গীর হোসাইন এর একক যাদু প্রদর্শনীর মাধ্যমে সাংস্কৃতিক আয়োজন শুরু হয়।
এরপর উদীচী পরিচালিত বাংলা স্কুলের (বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র) শিশু কিশোরদের পরিবেশনায় গান ও নৃত্য অনুষ্ঠিত হয়। এই পর্ব যৌথভাবে পরিচালনা করেন উদীচীর কোষাধ্যক্ষ রোমানা আফরোজ ও উদীচী সংগীত বিভাবের সম্পাদক সুস্মিতা বড়ুয়া। এই পর্বে সঙ্গীত পরিচালনায় ছিলেন উদীচীর সহ-সভাপতি রোজী মজুমদার এবং নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নৃত্য বিভাগের সম্পয়াদক জি এম শরিফুল ইসলাম।
ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শ্রুতি নাটক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাইফুল ইসলাম, শম্পা বড়ুয়া, শর্মিষ্ঠা বড়ুয়া, মেরী হাওলাদার, আবু বকর আলামিন ও মিতু পাল।
এর পরপরই উদীচী ফ্রান্স সংসদের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গান ও নৃত্যানুষ্ঠান। সংগীতে পরিকল্পনা ও পরিচালনাইয় ছিলেন রোজী মজুমদারের এবং নৃত্যে পরিকল্পনায় ও পরিচালায় ছিলেন জি এম শরিফুল ইসলাম। এছাড়া কি বোর্ড ও তবলায় ছিলেন সাগর বড়ুরা ও শিপন প্লাসিড রিবারিও। এই পর্বটি যৌথভাবে পরিচালনা করেন আবু বকর আলামি ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সর্বশেষ পরিবেশনা ছিলো জলের গানের জনপ্রিয় শিল্পী রাহুল আনন্দের সঙ্গীত পরিবেশনা।
Comments