রাজধানীর ধানমন্ডি ২৭-এ যাত্রা শুরু করলো Métisse প্রিমিয়াম ডাইনিং
প্রিমিয়াম মাল্টিকুইজিন রেস্টুরেন্ট Métisse আনুষ্ঠানিকভাবে তাদের গ্র্যান্ড ওপেনিং করেছে গত মঙ্গলবার। ধানমন্ডি ২৭-এর ৩৯০/বি, লেভেল ৩, র্যানকন অ্যাভিনিউ-তে অবস্থিত ৬,০০০ বর্গফুটের এই রেস্টুরেন্টে অতিথিরা উপভোগ করতে পারবেন কন্টিনেন্টাল, অ্যারাবিয়ান এবং প্যান-এশিয়ান খাবারের এক অনন্য সমাহার।
এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যান্ড ওপেনিং হয় এই রেস্টুরেন্টের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কালিনারি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা। ছিলেন শেফ জসিম উদ্দিন, এক্সিকিউটিভ শেফ, হায়াত প্যালেস, উত্তরা; শেফ বোরহান খান, এক্সিকিউটিভ সু শেফ, হোটেল রেডিসন ব্লু, ঢাকা; শেফ হাবিবুর রহমান জহির, প্রেসিডেন্ট, শেফ ফেডারেশন অব বাংলাদেশ এবং কাজী মোয়াজ্জেম হোসেন, ডিরেক্টর,রেডিসন ব্লু । বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল মিডিয়া ব্যাক্তিত্ব মেহেরুন্নেসা এবং ফারিহা লরিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি সাইফুল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফারজানা বীথি।
আধুনিক স্থাপত্যে সাজানো Métisse-এ রয়েছে মনোরম পরিবেশ এবং অসাধারণ রন্ধনশৈলী। এই রেস্টুরেন্টের কিচেন পরিচালনা করছেন এক্সিকিউটিভ শেফ সালিম আহমেদ, বাংলাদেশ এবং মালদ্বীপসহ বিভিন্ন দেশে যার রয়েছে প্রায় ২০ বছরের কাজের অভিজ্ঞতা। তার দক্ষতায় তৈরি মেনুতে বিশ্বজুড়ে নানা স্বাদের খাবার উপস্থাপিত হয়েছে স্বকীয়তা ও নতুনত্বের ছোঁয়ায়।
উচ্চমানের খাবার, দারুণ স্বাদ এবং অভিজাত পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে Métisse খুব দ্রুতই ধানমন্ডি ও আশেপাশের এলাকায় একটি জনপ্রিয় ডাইনিং গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এখানে অতিথিরা শুধু খাবারই নয়, পাবেন একটি স্মরণীয় কালিনারি এক্সপেরিয়েন্স।
ঠিকানা: ৩৯০/বি, লেভেল ৩, র্যানকন অ্যাভিনিউ, ধানমন্ডি ২৭, ঢাকা।
Comments