আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছে মো. সিদ্দিক মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতা।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেন, দীর্ঘদিন আগে বর্নি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম আছে সেটা জানি না। তাই অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে থাকে তাহলে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবো না বলেও অঙ্গীকার করলাম।
Comments